
মোর্শেদা মৌ
জীর্ণ সমস্যার অনিদ্রাতে –
ভেবেছিলাম তুমি-ই হবে চিত্ত সুখের ধারা
জীবন গ্লাণির ক্লান্ত পথে বয়ে যাওয়া হিমেল বাতাস,
হাজার মানুষের ভীড়ে ব্যস্ততার মধ্যে একখণ্ড অবসর,
যেখানে তোমার নিষ্পাপ হাসির মূর্চ্ছনায়
হারিয়ে যাবো কঠিন বাস্তবতার সংসারে।
ভেবেছিলাম তুমি-ই হবে রোদেলা দুপুর;
বিচ্ছিন্নতার পদাঘাতে ভাবনাকে পেছনে ফেলে
নিষ্ঠুরের মতো আত্মসুখের সীমানায় চলে গেলে,
তবে কি ক্ষণিকের অতিথি হয়ে এসেছিলে –
অনিশ্চিত স্বপ্ন ভাঙা জীবনে!



