
ঘড়ির কাঁটায় এখন অনেক রাত
হিম নামছে শহরতলি জুড়ে
অবুঝ কলম নীলচে নেশায় মেতে
সুখের অসুখ বাড়ছে ধীরে ধীরে।
শব্দ, ছন্দ, শত আবেগের ভিড়েও
কলমের নেই কবিতার সাথে দেখা,
নোটবুকে লেখা প্রতিটি অন্ত্যমিলও
পড়শী বিহীন চাঁদের মতো একা।
এলোমেলো কিছু শব্দ করছে ভিড়
কিছু রঙ জমে দূর আকাশের গায়
আনমনে কাটি আপ্রাণ আঁকিবুকি
তবু অভ্যাস তোমার দরজা ছোঁয়।
খসে পড়ে দূরে বেনামী একটি তারা
আলো আঁধারিতে চিরচেনা ডাকনাম
চোখ বুজে বুঝি তুমিও চাইলে কিছু
আমি সব ফেলে তোমাকেই চাইলাম।



