
কনক কুমার প্রামানিক
ফেব্রুয়ারির একুশ তারিখ
মনে বড় ব্যথা,
বিষন্নতায় মনে পড়ে
শহিদ ভাইয়ের কথা।
রফিক শফিক বরকতেরই
রক্তে ভাসে দেশ,
ভাষার জন্য রক্তের বন্যা
হয়না যেন নিঃশেষ।
হায়েনাদের রক্ত চক্ষু
ডরে নাকো যে বীর,
মায়ের ভাষা ফিরে আনবে
উচ্চ করে নিজ শির।



