আন্তর্জাতিক

এবার প্রেসিডেন্ট রুহানির মোবাইলে আড়ি পাতছে কে?

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ  নাশকতাবিরোধী দায়িত্বে থাকা ইরানের সামরিক ইউনিটের প্রধান জেনারেল গোলাম রেজা জালালি জানিয়ছেন যে সম্প্রতি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির মোবাইল ফোনে আড়িপাতা হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত এবং কী ধরনের তথ্য চুরি করা হয়েছে তা জানানো হয়নি। ইরানি বার্তা সংস্থা ইসনা সোমবার জেনারেল গোলাম রেজা জালালিকে উদ্ধৃত করে বলেছে, রুহানির ফোন পরিবর্তন করে আরো নিরাপদ যন্ত্র দেয়া হবে। তবে জেনারেল গোলাম জালালি স্পষ্ট করে জানাননি, ঠিক কোন সময়ে তার ফোনে আড়িপাতা হয়েছে।

২০১১ সালে পরমাণু কর্মসূচির সাথে সম্পৃক্ত কম্পিউটারে স্টাক্সনেট ভাইরাস ছড়িয়ে পড়ে হাজার হাজার সেন্টিফিউজ ধ্বংস হয়েছিল। এই ভাইরাস যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তৈরি বলে মনে করা হয়। ওই ঘটনার পর থেকে ইরান তার সাইবার সমতা বাড়ানোর জন্য তৎপরতা বাড়ায়। রোববার জালালি ঘোষণা করেন যে, তার দেশ সম্প্রতি একটি নতুন স্টাক্সনেট অকার্যকর করেছে। তিনি বলেন, সম্প্রতি আমরা কয়েকটি অংশের সমন্বয়ে গঠিত স্টাক্সনেটের একটি নতুন সংস্করণ আবিষ্কার করেছি। এই ভাইরাস আমাদের কম্পিউটার সিস্টেমে ঢোকার চেষ্টা করছিল।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension