
ওয়াশিংটন-পিয়ংইয়ং বৈঠক: হিলারির হুঁশিয়ারি
রূপসী বাংলা ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনার ‘বিপদ অনুধাবন করছে না’ ট্রাম্প প্রশাসন। তার মতে, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কোনো অভিজ্ঞ কূটনীতিকের পরামর্শ নেয়নি ওয়াশিংটন।
শনিবার ডাচ ট্যাবলয়েড অ্যালগিমিন ড্যাগব্ল্যাডে প্রকাশিত এক সাক্ষাৎকারে হিলারি বলেন, পরমাণু অস্ত্রের বিষয়ে কিম জং উনের সঙ্গে কথা বলতে চাইলে আপনাকে অবশ্যই অভিজ্ঞ কূটনীতিবিদদের সহায়তা নিতে হবে।’
সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। পাশাপাশি, সেখানে উত্তর কোরিয়া ইস্যুতে অভিজ্ঞ কূটনীতিকের সঙ্কট রয়েছে।
তিনি বলেন, ‘কূটনীতিবীদ ছাড়া আপনি কূটনীতি কল্পনা করতে পারেন না। উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনার ভয়াবহতা অনুধাবনে অক্ষম ট্রাম্প সরকার।’



