প্রবাস

কংগ্রেস নির্বাচনে মিজান চৌধুরীর জনসংযোগ‘আমি কমিউনিটির সাধারণ এক সেবক.

রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের প্রাণের সংগঠন বাংলাদেশ সোসাইটির ইনক-এর এক বর্ণাঢ্য ইফতার মাহফিল গত ২৭ মে (রোববার) অনুষ্ঠিত হয়েছে জয়া হলে। কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ স্বপরিবারে এ সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন মিডিয়ার সম্পাদক-মালিকগণ ইফতারে অংশ নেন। বাংলাদেশ সোসাইটি সর্বমহলে সুনামের পাশাপাশি বাংলাদেশিদের অন্যতম প্লাটফর্ম হিসেবে কাজ করছে। ইফতারের আগে ডিস্ট্রিক্ট ফাইভ থেকে ডেমক্রেটিক দলের কংগ্রেশনাল ইলেকশনের পদপ্রার্থী মিজান চৌধুরী বক্তব্য রাখেন। তিনি পেশায় একজন টেকনোলজিস্ট। দীর্ঘদিন ধরে কমিউনিটির জন্য সেবামূলক কাজ করে আসছেন। কমিউনিটির একজন সাধারণ সেবক হিসেবেই তিনি পরিচয় দিতে ভালবাসেন। ইফতারে উপস্থিত সদস্য, তাদের পরিবার ও স্বজনদের তিনি রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও দোয়ায় প্রথম একজন বাংলাদেশি হিসেবে কংগ্রেসে প্রার্থী হয়েছি। আপনারা মনে করবেন, মিজান চৌধুরী নয় বাংলাদেশ কমিউনিটি এই নির্বাচনে অংশ নিচ্ছে। কারণ আপনাদের একজন সেবক বা প্রতিনিধি হিসেবে আমি প্রতিন্দন্ধিতা করছি। আমার বিজয়কে এই কমিউনিটির বিজয় হিসেবে দেখবেন। আগামী দিনে অবহেলিত ডিস্ট্রিক্ট ফাইভ-এর জন্য আমাকে কাজ করার সুযোগ দিবেন। কারণ এখানে সবচেয়ে বেশি বেকারত্ব, স্বাস্থ্য সমস্যা, আবাসন সমস্যা। আমি এ সব সমস্যা সমাধানের উদ্যোগ নেব বলেই আপনাদের সহযোগিতা চাচ্ছি। এ সময় সোসাইটির সদস্যরা স্লোগান দেন, ‘টাইম ফর চেঞ্জ… ভোট ফর মিজান… টাইম ফর চেঞ্জ… ভোট ফর মিজান…।’ পরে সবাইকে নিয়ে ফটোসেশন করা হয়।

বাঙালি কমিউনিটি ছাড়াও বিভিন্ন কমিউনিটতে তিনি প্রতিদিন জনসংযোগ করছেন। তার ভোট চাওয়ার অবিরাম পথ চলা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে। ভোটারদের নিজের ভোটাধিকারের কথাই তিনি বলছেন। তাদের অধিকারের কথাই মনে করিয়ে দিচ্ছেন। জ্যমাইকার ১৬৮ স্ট্রিটে ইফতারের পর গত ২৫ মে এলাকার অসংখ্য যুবকের সঙ্গে মতবিনিময় করলেন মিজান চৌধুরী। উপস্থিত যুবকদের অন্যতম হচ্ছেন রাব্বি, মুরাদ, হাসান, জাহিদুল, শাহীন, শামীম প্রমুখ। তারা মিজান চৌধুরীর জন্য সর্বস্তরে কাজ করছেন বলে জানান। এ সময় অসংখ্য পথচারির সঙ্গে মিজান চৌধুরী মত বিনিময় করেন।
এছাড়া হ্যইশিয়ান, গাইনিজ, ইন্দো ক্যারাবিয়ানসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ তার নির্বাচনি কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘অনেক দিন পর আমরা মিজানের মতো একজন যোগ্য কংগ্রেস পদপ্রার্থী পেয়েছি। তাকে বিজয়ি করলে আমাদের কমিউনিটি উপকৃত হবে।’ জনসংযোগে উপস্থিত কমিউনিটির সাধারণ মানুষ এ সময় স্লোগান তুলেন, ‘দিস ইজ টাইম ফর চেইঞ্জ, দিস ইজ টাইম ফর চেইঞ্জ… ভোট ফর মিজান।’
মসজিদ, গির্জা, মন্দিরের সাধারণ মানুষ ও ধর্মীয় নেতৃবৃন্দ মিজান চৌধুরীর পাশে থাকার জন্য সকলকে উদাত্ত আহবান জানান। পরে নারী পুরুষ সকলে মিজান চৌধুরীকে নিয়ে ফটোসেশন করেন।
তারা বলেন, মিজান চৌধুরী কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হলে ডিস্ট্রিক্ট ফাইভ এর সাধারণ মানুষ উপকৃত হবেন। তাই তারা মিজানকে নিজেদের ভাই হিসেবে সম্বোধান করে বলেন, আইটি টেকনোলজিষ্ট মিজান চৌধুরী বিজয়ি হলে আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জ্যামাইকা, উজন পার্ক, কুইন্স ভিলেজ, অ্যালমন্টসহ ডিস্ট্রিক্ট ফাইভ এর বিভিন্ন নির্বাচনি এলাকায় সাধারণ ভোটাররা সচেতনভাবে একজন যোগ্য প্রার্থীর জন্য কাজ করছেন।
মিজান চৌধুরী বিভিন্ন পথ সভায় তার বক্তব্যে বলেন, ‘ডিস্ট্রিক্ট ফাইভ বছরের পর বছর ধরে অবহেলিত হয়ে রয়েছে। এখানকার বেকার মানুষদের নিয়ে বর্তমান দায়িত্বশিলরা কোন কথা বলেন না। আমরা এসেছি আপনাদের মূল্যবান ভোটগুলো যোগ্য প্রার্থীকে দেবার অনুরোধ জানাতে। কারণ আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। জ্যামাইকায় একটি আধুনিক আইটি পার্ক প্রতিষ্ঠা করার উদ্যোগ আমরা নেব। চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করার উদ্যোগ নেব। বহুদিন ধরে এই ডিস্ট্রিক্টটে এসব কর্মকান্ড নেই। আমরা আবার তা চালু করতে চাই। এ জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনাদের সমর্থন।’
ডিস্ট্রিক্ট ফাইভ এ বাংলাদেশি ভোটার আছেন ১২ হাজারের বেশি। মিজান চৌধুরী ৮ হাজার ভোট পেলেই বিজয়ি হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনি প্রচারনার সময় তার ক্যাম্পেইন ম্যানেজার সোমা সাঈদ, আইটি পরিচালক শেখ গালিব রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবারই প্রথম বাংলাদেশি বংশদ্ভোত মিজান চৌধুরী ডেমক্রেটিক দল থেকে কংগ্রেসে প্রার্থী হয়েছেন। প্রাইমারী এই নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২৬ জুন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension