
শ্যামল বণিক অঞ্জন
কতজনই তো কথা দেয় কতভাবে,
ক’জনই বা কথা রাখে অথবা রেখেছে বলো?
তুমিও তো দিয়েছিলে কত কথা সময় অসময়ে!
কিংবা আমিও…
রাখতে কি পেরেছ সব কথা?
নাকি পেরেছি আমিও?
সত্যি বলতে—
এ সমাজ সংসারে অনেক কথা তো কেবল কথার কথাই রয়ে যায়,
যা মানুষের স্বপ্ন ভঙ্গের অন্যতম হাতিয়ার।
কথা দেওয়াটাও আমাদের প্রাত্যহিক নিয়মে দাঁড়িয়েছে,
এটা এখন একটা শিল্প হয়ে গেছে আমাদের নির্লজ্জ সমাজে।
কথা দিয়ে কথা না রাখা—
আমাদের একটা বর্তমান রেওয়াজ বটে!
যার কারণে আত্মহত্যার প্রবণতাও ঘটে।
সাধ ও সাধ্যের মধ্যে তবেই কথা দাও
কথা দিয়ে কথা রেখে তুমিও সুখী হও।



