
সাহিত্য
কথা সাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন
প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীতে তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক ও রাবি শিক্ষক অধ্যাপক শাহ আজম শান্তনু বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, ‘স্যারের ছেলে ফোন করে খবরটি জানালো। আমি স্যারের বাসায় যাচ্ছি।’
হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি।



