
কপিল শর্মার বিয়ের কার্ড কেমন হয়েছে জানেন
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ১২ ডিসেম্বর, ২০১৮৷ তারিখ ফিক্সড, বর-বউ রেডি৷ জোর কদমে চলছে প্রস্তুতি৷ টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ানের বিয়ে বলে কথা৷ হাই-ফাই বিয়ে না হলে চলে৷ এই দিনই বিয়ে করতে চলেছেন কপিল শর্মা৷ এমনই খবর পাড়লেন খোদ কপিল৷ ট্যুইটারে পোস্ট করলেন নিজের বিয়ের ইনভিটিশন কার্ড৷
অনেকদিন ধরেই টেলি জগৎ থেকে দূরে ছিলেন তিনি৷ পাপারাৎজির ক্যামেরাও তাঁকে ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন বহুবার৷ দেশের মাটি ছেড়ে ছুটে গিয়েছিলেন বিদেশে৷ ডিপ্রেশনে ভুগছিলেন তিনি৷ মাঝে মধ্যে ভাইরাল হওয়া কিছু ছবিতে এমনটাই প্রকাশ পেয়েছিল৷ অতীত ভুলে নতুন জীবনের সূচনায় কপিল৷

দীর্ঘদিনের রিলেশনশিপ গিন্নি চাত্রাথের সঙ্গে৷ তাঁর সঙ্গেই বিবাহের বন্ধনে আবদ্ধ হবেন কপিল৷ মাস খানেক আগে জানা গিয়েছিল বিয়ের কার্ড দিয়ে সকলকে আমন্ত্রণ করা শুরু হয়ে গিয়েছে৷ যদিও কপিল এই বিষয় প্রথমদিকে কোনও মন্তব্য করেননি৷ তাঁর ঘনিষ্ঠ মহলের খবর ছিল, ডিসেম্বরেই বিয়ে করছেন কপিল৷
সেই বন্ধু জানিয়েছিলেন যে শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি বাকি আছে৷ আর বাকি সবকিছুই রেডি৷ কেবল শুভক্ষণের অপেক্ষা৷ তিনি এও বলেছিলেন, “কপিল কিছুই লুকোছাপা করে করবে না৷ সঠিক সময় এলে ও সবাইকেই জানাবে৷ পুরোপুরি পঞ্জাবী মতে বিয়ে হবে ওদের৷ তার উপর সামনে ওর নতুন শোও আসতে চলেছে৷”



