
হাফিজুর রহমান
আমি চাই – তোমরা ভালো থাকো –
ঘুণে খাওয়া কাঠের তাকে হেলান দিয়ে
আরাম করো শুয়ে— নিশ্চিন্তে;
পাঠকের দুর্ভিক্ষে মলাটে মোড়ানোয়—
পার করো সময়ের স্রোতে স্বস্তির ডিঙি।
আমি চাই, কেউ না বিরক্ত করুক!
দুমড়ে মুচড়ে না-যাক পাতাগুলো
ভেঁজা আঙুলের মড়মড়ে আঘাতে।
ভালো হোক সন্ধ্যে— আলোকিত ভোর
শান্তি ঝরুক, রাত-দুপুরের জ্যোৎস্নায়।
ভালো থেকো কবিতা, বিশ্ব-প্রযুক্তির গল্পে –
ঘুণে খাওয়া কাঠের তাকে হেলান দিয়ে।



