
করোনায় বাংলাদেশ-আমেরিকান লায়ন্স ক্লাবের কর্মকর্তার মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের কর্মকর্তা মামুন মোস্তফা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
আটলান্টিক সিটির শোর মেমোরিয়াল হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় সময় রোববার (২০ ডিসেম্বর) ওই হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে স্থানীয় প্রবাসীরা শোক প্রকাশ করছেন।
আটলান্টিক সিটির বাংলাদেশিদের সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব। মামুন মোস্তফার একান্ত প্রচেষ্টাতে সংগঠনটি দুই যুগ ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। আটলান্টিক সিটিতে তিনি লায়ন মামুন হিসেবে পরিচিত ছিলেন।
মামুন মোস্তফা গেল ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবাইকে করোনায় আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানান।
বর্তমানে আটলান্টিক সিটির বাংলাদেশি পরিবারগুলোতে ঘরে ঘরে করোনার ভয়ে সকলেই আতঙ্কগ্রস্ত। করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বেড়েছে পুরো সিটির বাসিন্দাদের মধ্যে।❐



