প্রবাস

নিউ ইয়র্কে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি গুরুতর আহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কৃষ্ণাঙ্গ এক দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাংলাদেশি মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪১)।

৯ দিন চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে হামলার ঘটনাটি প্রতিবেশীসহ আত্মীয়দের কাছে বর্ণনা করেন।

গত ৫ ডিসেম্বর ভোরে কুইন্সের জ্যাকসন হাইটসে হামলার শিকার হন তিনি। ওই দিন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, ৫ ডিসেম্বর ভোরে কুইন্সের ৩২ এভিনিউয়ের ৭০ স্ট্রিটে গাড়ি পার্কিং করছিলেন আজাদ। এ সময় অপর একটি গাড়ি তার গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ি থেকে নেমে গাড়ির ক্ষতি হয়েছে কিনা দেখছিলেন। এমন সময় ধাক্কা দেওয়া গাড়ি থেকে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তরা বের হয়ে গালি দিয়ে তার মুখে ধারালো কিছু একটা ছুঁড়ে মারে।

এলোপাতাড়ি মারধরের ফলে তিনি মারাত্মক জখম হন। এতে তার পাঁজরের ৫টি হাড় ভেঙে যায়। ঘটনাস্থলের পাশের বাসার লোকজনের সহযোগিতায় পুলিশ এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলম্‌হার্স্ট হাসপাতালে ভর্তি করে।

পাঁজরের ৫টি হাড় ভেঙে যাওয়ার ফলে বড় ধরনের অপারেশন করতে হয়েছে বলে আজাদ জানিয়েছেন। হামলার পর তার গাড়ির চাবি ও সামান্য কিছু ডলার পাওয়া যায় নি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension