করোনা ভ্যাকসিন নিলেন নরেন্দ্র মোদি
করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে সোমবার (১ মার্চ) সকালে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। ভ্যাকসিন নেয়ার ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে। খবর- এনডিটিভি।
স্থানীয় সময় সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে মোদিকে ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন দেন নার্স পি নিভেদা।
টুইটারে মোদি লিখেছেন, ‘কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম এ মাসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড ভ্যাকসিন নেয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে ভ্যাকসিন নেয়ার আবেদন জানাচ্ছি আমি।’
তিনি আহ্বান জানান, ‘আসুন একসঙ্গে ভারতকে কোভিড-১৯ মুক্ত করি।’
চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ভারতে ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিনদেয়া হয়। সোমবার থেকে দেশটিতে শুরু হচ্ছে দ্বিতীয় দফা ভ্যাকসিনদান কর্মসূচি। এবার ৬০ বছর বয়সী প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেয়া হবে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সীরাও ভ্যাকসিন পাবেন।
Took my first dose of the COVID-19 vaccine at AIIMS.
Remarkable how our doctors and scientists have worked in quick time to strengthen the global fight against COVID-19.
I appeal to all those who are eligible to take the vaccine. Together, let us make India COVID-19 free! pic.twitter.com/5z5cvAoMrv
— Narendra Modi (@narendramodi) March 1, 2021



