
তুহীন বিশ্বাস
কষ্টগুলো বুকের মাঝে চেপে রাখি রোজ
আপনজন প্রতিবেশী কেউ নেয় না খোঁজ
মূল্যবৃদ্ধির যাতাকলে পিষে মরছে মানুষ
ঠকবাজি-জোচ্চুরিতে সবে হচ্ছি ফানুস।
চাপাবাজী আর ধান্দাবাজী চলছে অহরহ
ক্ষুধার জ্বালায় এসব এখন লাগে দুর্বিষহ
কাজ কম আর কথা বেশি চলে নিত্যদিন
মুখের কথায় হয় না ভাই জীবনটা রঙিন।
হাসিখুশি ও উল্লাসের আসবে সুখের দিন?
জীবনেও বাজবে আবার সুখ শান্তির বীণ!
কাটছে সময় যাচ্ছে বেলা অপেক্ষাও শেষ
বলছি যখন এসব কথা পেটে ক্ষুধার রেশ।



