
বাঁধন দেখি না তবু বেঁধে আছি
কাঁদতে চাই না
তবু কেঁদে ফিরি
আসল নকল বুঝতে পারিনা
ফেরাতে চেয়েও ফেরাতে পারিনা
মেনেই নিয়েছি
জেনেই গিয়েছি
আমি নই কারো
কেউ আমার নয়
তবুও কাঁদি
তবুও হাসি।
সময়েই সব জেনেছি তবুও
সময়কে করেছি অগ্রাহ্য
নিজের ভুলেই হারিয়ে সময়
বিলাপী শুধু অহোরাত্র
জিতেন্দ্রয়ি হবার বাসনা
পুরণ হবে না জানি
তবুও কাঁদবো শুধু নিশিদিন
হয়ে আমি আকুলিনী।



