
মহসিন আলম মুহিন
তোমার কাজল কালো চোখ,
আমায় দেয় বিরহের শোক।
লুকিয়ে আছো কোন কাননে,
ফুলের সুভাষ মেখে আননে।
আমার অবুঝ মনে ব্যথার শ্লোক,
খোঁজে তোমার চোখের পলক।
হিয়া তোলপাড় তোমার তরে,
হরিণী চোখের মায়ায় পড়ে।
ধীরে যাও ফিরে ফিরে চাও,
অন্তর পোড়ে আপন করে নাও।
পাগল করে তোমার দুটি আঁখি,
ধরা দাও সোনার ময়না পাখি।



