প্রধান খবরযুক্তরাষ্ট্র

কাতার ইস্যুতে উপসাগরীয় দেশগুলোর সম্মেলন ডাকছেন ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক:কাতার ইস্যুতে উপসাগরীয় দেশগুলোর রাষ্ট্রনেতাদের নিয়ে ওয়াশিংটনে একটি সম্মেলন ডাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের ওপর নিষেধাজ্ঞায় নেতৃত্ব দেওয়া উপসাগরীয় চারটি দেশের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অনড় অবস্থানে থাকলেও এই সম্মেলনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এ আশাবাদের কথা জানিয়েছেন ট্রাম্পের উপদেষ্টারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিষেধাজ্ঞায় নেতৃত্ব দেওয়া উপসাগরীয় চার দেশের শীর্ষ ব্যক্তিরা ট্রাম্প প্রশাসনের সম্মেলনের এজেন্ডা নিয়ে সতর্কতা প্রকাশ করলেও ওই সম্মেলনে যোগ দেওয়ার নীতিতে আস্থা রাখছেন।

সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে সৌদি নেতৃত্বে ২০১৭ সালের ৫ জুন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এই ধারাবাহিকতায় মৌরিতানিয়া ও সেনেগালও একই পদক্ষেপ নেয়। সংকট সমাধানে ১৩টি শর্ত দিয়ে আলোচনায় আহ্বান জানায় নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো। শর্ত মানতে রাজি না হওয়ায় দোহার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখে তারা। এতে করে কাতার জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ হয়ে পড়ে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় কাতার। শুনানি শেষে গত ২৪ জুলাই সোমবার ওই মামলায় কাতারের পক্ষে রায় দেন আদালত।

কাতার বলে আসছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া উপসাগরীয় সমস্যা সমাধান সম্ভব নয়। গার্ডিয়ান লিখেছে, এ কারণে একটি সম্মেলন আয়োজনে চাপ দিয়ে আসছে দোহা। কাতার বলছে, এক বছরেরও বেশি সময় ধরে উপসাগরীয় ঐক্য বিনষ্ট থাকায় ক্ষুণ্ন হচ্ছে মার্কিন স্বার্থ। তাদরে দাবি, সৌদি বিদেশ নীতিতে যুক্তরাষ্ট্র আস্থা রেখে চললে জ্বালানি বাজারে অস্থিতিশীলতা তৈরি হবে, ধ্বংস হয়ে যাবে ইয়েমেন আর লিবিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে সম্প্রসারিত হবে ছায়াযুদ্ধ।

উপসাগরীয় অঞ্চলে বিবাদমান পক্ষগুলোকে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। উপসাগরীয় দেশগুলোর নেতাদের অনেকেই বলছেন, কাতার সংকট খারাপ অবস্থায় পৌঁছেছে, পশ্চিমাদের কাছে আরব রাষ্ট্রগুলোর ভাবমূর্তি নষ্ট করছে।

দ্য গার্ডিয়ান

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension