
এম এ মতিন
কান্না, তুমি আসো
বৃষ্টি যখন পড়ে,
বৃষ্টির বারি নয়নের বারি
এক সঙ্গেই ঝরে।
কান্না, তুমি আসো
যখন কেউ থাকেনা পাশে,
কত কথা মনে পড়ে
চোখ চিড়ে জল আসে।
কান্না, তুমি আসো
কেবল নিশীথ আঁধার রাতে,
আঁধার মাঝেই গুনগুনিয়ে
দুঃখে রাত জাগাতে।
কান্না, তুমি আসো
যখন মাকে মনে পড়ে,
আমার মায়ে শুয়ে যে আজ
ছোট্ট আঁধার ঘরে।
কান্না, তুমি আসো
যখন প্রবাস জীবন কাটে,
বাড়ির প্রিয় মুখগুলো যে
ভাসে হৃদয় পটে।
কথার আঘাত শাঁখের করাত
কান্না হয়ে ঝরে,
কে জানে ভাই কোন আঘাতে
কে যে কান্না করে।



