আন্তর্জাতিকপ্রধান খবর

কাবা শরিফে বাংলাদেশির আত্মহত্যা

রূপসী বাংলা ডেস্ক:সৌদিতে পবিত্র কাবা শরিফের প্রদক্ষিণ এলাকায় দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে এবার এক বাংলাদেশি আত্মহত্যা করেছে। খবর গালফ নিউজের।

গত ৮ জুন কাবা ঘরের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে এক ফরাসি নাগরিক। এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশি নাগরিকের আত্মহত্যার ঘটনা ঘটল পবিত্র কাবায়।

১৫ জুন এ ঘটনা ঘটেছে তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। কাবা ঘরের সিসিটিভির ফুটেজ থেকেও বাংলাদেশি নাগরিকের আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে।

গালফ নিউজ জানিয়েছে, বাংলাদেশি ওই ব্যক্তি কাবা ঘরের ছাদ থেকে তাওয়াফ করার স্থানে এক সুদানি নাগরিকের ওপর পড়ে। এতে ওই ব্যক্তিও মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে প্রথামিকভাবে আইয়াদ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে নূর হাসপাতালে নেয়া হয়।

কাবা ঘরের ছাদ থেকে কেউ যাতে না পড়ে যায় সেজন্য শক্ত আচ্ছাদন দেয়া রয়েছে। তারপরও কীভাবে এসব ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সূত্র: পার্স টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension