
আব্দুস সাত্তার সুমন
শীতের পরে গরমকালে
ধুলাবালি নগর,
কালবৈশাখীর ঝড় যে এলো
লাল সবুজের শহর।
লণ্ডভণ্ড করে যে যায়
তীব্র বাতাস বয়ে,
বজ্রপাতের ফুলকি তুলে
শিলা বৃষ্টি হয়ে।
রাস্তা বাড়ি ফসল জমি
উজার করে বিলীন,
গাছপালাতে উপড়ে নিয়ে
দুমড়ে মুচড়ে মলিন।
আকাশ ভারি জলোচ্ছ্বাসে
উত্তাল নদী-নালা,
কালবৈশাখী ধ্বংসস্তূপ
ছিন্নমূলের জ্বালা।



