প্রবাস

কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাবান রিচার্ডের শহীদ মিনার স্থাপনের অঙ্গীকার

বর্তমান কুইন্স বরো প্রেসিডেন্ট এবং আগামী ২২ জুনের নির্বাচনে একই পদের পদপ্রার্থী ডোনাবান রিচার্ড নিউইয়র্কে বাংলাদেশিদের স্বপ্নের দাবি শহীদ মিনার স্থাপনের অঙ্গীকার করেছেন। বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদারের এক প্রস্তাবের জবাবে তিনি বলেন, এটা অব্যশই আমি বাস্তবায়ন করব। অন্যদিকে অনুষ্ঠানের অন্যতম হোস্ট বিশিষ্ট ব্যবসায়ী তরুণ প্রজন্মের সাড়া জাগানো লিডার ফাহাদ সোলায়মানের আরেক প্রস্তাব বিজনেস অ্যাডভাইজরি বোর্ডের গঠনের ব্যাপারেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশি ফর ডোনাবান রিচার্ড এই ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডোনাবান রিচার্ড। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুইন্স ডোমোক্রেটিক পার্টির লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এনওয়াই ইন্স্যুরেন্স এবং হোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেয়াজ, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল, যুক্তরাষ্ট্র বিএনপির সুবর্ণজয়ন্তী কমিটির মেম্বার সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিল্টন ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আজিজ।

ফাহাদ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ভারাপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জেবিবিএর পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী হারুণ ভুইয়া, মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম, আহসান হাবিব, ওয়ার্ল্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ডের শাহ শহীদুল হক, জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তারেক হাসান খান, বিশিষ্ট ব্যবসায়ী সর্দার হক রন, বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ দিলিপ, শেখ নোমান পলাশ, রশিদ আহমেদ, বাংলাদেশ সোসাইটির শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী মোহাম্মদ আজাদ, দেয়ান মনির, বিশিষ্ট ব্যবসায়ী এমডি খালেক, শিল্পী আলতাফ জনি, ড. রফিক আহমেদ খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডোনাবান রিচার্ড বাংলাদেশি কমিউনিটির আকৃত্রিম বন্ধু। আমাদের তাকে সমর্থন করতে হবে এবং নির্বাচনের দিন সবাইকে ভোট কেন্দ্রে আনতে হবে।

ডোনাবান রিচার্ড সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপনাদের সাথে মিলেমিশে কাজ চাই। আপনাদের যে কোন প্রয়োজনে আমি সবসময় পাশে থাকবো। তিনি আরো বলেন, আমি ইমিগ্র্যান্ট এবং মুসলিম কমিউনিটির পরিস্থিতি বুঝি। সেই পরিস্থিতিতে উত্তরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফাহাদ সোলায়মান আবারো প্রমাণ করলেন তিনি সবার সেরা। যে কোনো আয়োজনে তার পাশে মানুষ রয়েছে। যে কারণেই তিনি সফল এবং সার্থক।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension