প্রবাস

শো টাইম মিউজিকের জমজমাট ঈদ-আনন্দ সন্ধ্যা

প্রবাসে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং কৃষ্টিকে তুলে ধরার প্রধানতম প্রতিষ্ঠান শোটাইম মিউজিক। শোটাইম মিউজিক বাংলাদেশের শিল্পী, অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়ে সবচেয়ে বড় অনুষ্ঠান ঢালিউডের আয়োজন করে থাকে। বোধ করি এই অনুষ্ঠানটি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে বড় অনুষ্ঠান। ঢালিউড ছাড়াও শোটাইম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলমের একমাত্র প্রত্যয় প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে লালন করা এবং এর বিস্তার ঘটানো। সেই প্রত্যয় থেকেই তিনি প্রায় বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তারই অংশ হিসাবে গত ১৬ মে সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিন করেছিলেন ঈদ-আনন্দ সন্ধ্যার। এই অনুষ্ঠানে ছিলো কমিউনিটি নেতাদেরকে সাইটেশন প্রদান, বাংলাদেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের গান, নৃত্য এবং ফ্যাশন শো। গতানুগতিক অনুষ্ঠানের বাইরে এসে এবারের ঈদ-আনন্দ সন্ধ্যাটি উপস্থাপন করা হয়। কয়েক ঘণ্টার এই অনুষ্ঠান হলভর্তি দর্শক উপভোগ করেন। তারা শিল্পীর গানের সাথে তাল মিলিয়েছেন, নেচে গেয়ে উচ্ছ্বাসে এক সন্ধ্যা কাটিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতেই আলমগীর খান আলম অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান এবং যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ার এবং এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেয়াজ, বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী সরওয়ারুল হাসান, বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট নূরুল আমিন বাবু, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, লিবার্টি রিনোভ্যুলেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আজাদ, প্যাসিফিক গ্রুপের প্রেসিডেন্ট মোহাম্মদ খালেক, আব্দুর রশিদ বাবু, ডা. বর্ণালী হাসান, কমিউনিটি অ্যাকটিভিস্ট হাসান জিলানী, কুইন্স প্যালেসের মালিক সৈয়দ মোস্তাকিম, দুলাল বেহেদু, ওয়ার্ল্ড হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক।

অনুষ্ঠানে ব্রুকলিন বরো প্রেসিডেন্টের পক্ষ থেকে কমিউনিটি সেবায় অবদানের জন্য ডা. বর্নালী হাসান, নূরুল আমিন বাবু, আব্দুর রশিদ বাবু ও সৈয়দ মোস্তাকিমকে সাইটেশন প্রদান করা হয়। সাইটেশনগুলো তুলে দেন ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, শাহ নেয়াজ, এম খালেক ও আলমগীর খান আলম।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী নাজু আকন্দ, শেফালি সারগম, প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেয়াজ, চন্দন চৌধুরী, অনিক রাজ, ফ্যাশন শো অনুষ্ঠিত হয় উর্মির নেতৃত্বে এবং নৃত্য পরিবেশন করে চন্দ্রা ব্যান্যার্জির পরিচালনায় নৃত্যাঞ্জলি ডান্স গ্রুপ।
অনুষ্ঠানে প্রতিটি শিল্পীর গান মন ভরে উপভোগ করেন আগত দর্শক। ঈদের আনন্দ করার জন্য যে অনুষ্ঠানের আয়োজন তা সার্থক হয়েছে। প্রতিটি শিল্পীই প্রাণ উজাড় করে সঙ্গীত পরিবেশন করেছেন। তাদের গান দর্শকদের ভাল লেগেছে। অনেক দিন পর হলভর্তি সংগীতপিপাসু দর্শক তাদের পিপাসা মিটিয়েছেন। অনেক দিন তারা নিটোল একটি সংগীতসন্ধ্যা বা আনন্দ-সন্ধ্যা উপভোগ করলেন।

শিবলি সাদিক এবং আহসান হাবিবের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তারা আলমগীর খান আলগীরের ভূয়সী প্রশংসা করেন এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তারা বলেন, আলমগীর আলম একমাত্র ব্যক্তি যিনি প্রবাসে বাংলাদেশে কৃষ্টি কালচার তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিনোদন দিয়ে যাচ্ছেন। ডা. চৌধুরী সরওয়ারুল হাসান এবং ডা. বর্ণালী হাসান সবাইকে ভ্যাকসিন নেয়ার আহবান জানান। ডা. বর্ণালী হাসান জানান, তার অফিস ভ্যাকসিন রয়েছেন। যে কেউ এসে ভ্যাকসিন নিতে পারেন। অন্যদিকে শাহ নেয়াজ সবাইকে ভ্যাকসিন নেয়ার পাশাপাশি সবাইকে করোনা পরীক্ষা করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে ডা. বর্ণালী হাসানের একটি মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। সেই মিউজিক ভিডিওতে তিনি নিজে সঙ্গীত পরিবেশন করেছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension