কবিতাসাহিত্য

কুমারী ক্রীতদাসী

টিটো মোস্তফিজ

তারা বলেছিল এটি সেই প্রতিশ্রুত ভূমি
তাদের সামনে পবিত্র উপহার
নিরাভরণ কুমারী ক্রীতদাসীসম।

কুমারী ক্রীতদাসীকে নিয়ে কি করে?
সময়কাল ধরা যাক প্রাচীন যুগ,
শক্তি যেখানে একমাত্র ঈশ্বর।
আপনি তাকে ব্যবহার করুন,
তাকে অপব্যবহার করুন।
যতক্ষণ না কিছুই থাকে
কেবল একটি ফাঁকা অস্তিত্ব
অন্য কারও আনন্দের উৎস।

তারা কি অন্য কিছু করছে?
এটি পৌরাণিক কাহিনী নয়,
কিংবদন্তি ও নয়
এটি জলজ্যান্ত গাযা!
যেখানে মানব সন্তানকে দেখা হয়
বিষাক্ত পোকামাকড়ের মতো।
যাদের পোড়ানো সহজ,
পেষণ করা সহজ
এবং ভুলে যাওয়া সহজ।

কোন অনুশোচনা বা লজ্জা নেই।
ভেঙে পড়া আকাশের নীচে
আগুন, আগুন আর…
আতঙ্কে থরোথরো আদম সুরত।

এখানে সন্ত্রাস একটি সরঞ্জাম
এবং যন্ত্রণা একটি পদ্ধতি।
স্বর্গীয় মোড়ক সজ্জিত অভিপ্রায়
পবিত্রবাণী মোচড় দিয়ে চড়ে বসে
ট্যাংক, রকেট বোমারু ট্রিগারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension