প্রধান খবরভারত

কৃষক-শ্রমিকদের ‘ভাই’ বলেন না প্রধানমন্ত্রী: রাহুল গান্ধী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: তেলে মাথাতেই তেল দিতে পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণেই তাঁর ‘ভাই’য়ের তালিকায় ঠাই মেলেনি কোনও কৃষক বা শ্রমিকের। মহিলা বা সমাজের নিপীড়িত মানুষের জন্য কোনও জায়গা নেই প্রধানমন্ত্রীর মনে।

প্রকাশ্য জনসভায় এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল সেখানেই ভারতীয় জনতা পার্টি এবং মোদীর বিরুদ্ধে সরব হন তিনি।

আগামী মাসের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন নির্বাচনী প্রচারে ওই রাজ্যের দাতিয়া এলাকায় হাজির ছিলেন রাহুল। সেখানে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর মনে মহিলা বা নিপীড়িত মানুষদের জন্য কোনও ঘর নেই। সেখানে শুধু শিল্পপতিদের জন্য ঘর রয়েছে।”

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন শিল্পপতিদের ঘনিষ্ঠতা নিয়েও এদিন সরব হয়েছিলেন রাহুল। মেহুল চেকসি, নীরব মোদী, আনিল আম্বানি, ললিত মোদী এদের সবাইকে প্রধানমন্ত্রী ভাই বলে সম্বোধন করেন বলে দাবি করেছেন রাহুল। তাঁর কথায়, “মেহুল ভাই, নীরব ভাই, অনিল ভাই, ললিত ভাই এই সব শিল্পপতিরা প্রধানমন্ত্রীর ভাই হয়।”

একইসঙ্গে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল গান্ধী আরও বলেছেন, “প্রধানমন্ত্রী কখনও কৃষক বা শ্রমিকদের ভাই বলে ডাকেন না।” সভায় আগতদের উদ্দেশ্যে কংগ্রেস সভাপতি প্রশ্ন করেন, “প্রধানমন্ত্রীকে কখনও কোনও গরিব মানুষকে ভাই বলে ডাকতে দেখেছেন?” প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে রাহুল বলেন, “কখনও দেখা যায়নি।” স্যুট-বুট না পরলে কখনই প্রধানমন্ত্রী মোদীর ভাই হওয়া যাবে না বলে দাবি করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের সর্বময় কর্তা রাহুল গান্ধী।

সোমবার বিধানসভা ভোটের হাওয়া বইতে থাকা মধ্যপ্রদেশে দাতিয়া এলাকার পীতমবড়া শক্তিপীঠে গিয়ে পুজো দিয়েছেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা জ্যোতিপ্রকাশ স্কিন্দিয়া এবং কমল নাথ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension