খেলা

আইসিসি ব়্যাংকিংয়ে এগোলেন পৃথ্বী-পন্ত

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অভিষেকে স্বপ্নের পারফরম্যান্সের ফলে আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে প্রথম একশোয় এন্ট্রি করলেন পৃথ্বী শ ও ঋষভ পন্ত৷

সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরির পাশাপাশি বাকি ইনিংসে ব্যাটে রান করে ব্যাটসম্যানদের তালিকায় ৬০ নম্বরে উঠে এলেন মুম্বইয়ের প্রতিশ্রুতিময় ডানহাতি ব্যাটসম্যান৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধারাবাহিক পারফরম্যান্সের ফলে একশোর মধ্যে ঢুকলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’ টেস্টের সিরিজ ২-০ জিতেছে ভারত৷ প্রথম টেস্টে ইনিংসে ও ২৭২ রানে জেতার পর রবিবার দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জয় পায় টিম কোহলি৷ ব্যাটে দারুণ পারফর্ম করে সোমবার প্রকাশিত আইসিসি ব়্যাংকিংয়ে ঢুকলেন পৃথ্বী৷ দু’ টেস্টের সিরিজে তিন ইনিংসে ২৩৮ রান করেন বছর আঠারোর ভারতীয় ওপেনার৷ রাজকোটে টেস্টে অভিষেকে ১৩৪ রানে দুরন্ত ইনিংসের পর হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৭০ এবং অপরাজিত ৩৩ রান করেন পৃথ্বী৷

আর ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক হওয়া পন্ত ব্যাটে ধারাবাহিকতা বজায় রেখে প্রথমবার আইসিসি ব়্যাংকিংয়ে একশোর মধ্যে ঢুকলেন৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ১১১ নম্বরে ছিলেন পন্ত৷ কিন্তু ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে ৯২ রানের ইনিংস খেলে ২৩ ধাপ এগোন টিম ইন্ডিয়ার উইকেট-কিপার ব্যাটসম্যান৷ অর্থাৎ টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৬২ নম্বরে জায়গা করে নেন পন্ত৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি৷

হায়দরাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ উইকেট নিয়ে বোলারদের ব়্যাংকিংয়ে ২৫ ধাপ এগোলেন ভারতীয় পেসার উমেশ যাদব৷ তাঁর বোলিং দাপটে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে ১০ উইকেটে হারায় ভারত৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১০ উইকেট নিয়ে ঘরের মাঠে কপিল দেব ও জাভাগল শ্রীনাথের ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব ছুঁলেন উমেশ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ সিরিজে টেস্ট ব়্যাংকিংয়ে এক নম্বর জায়গা অটুট রাখল টিম কোহলি৷ ১১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ভারত৷ ১০৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং ১০৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension