
ডেনমার্ক ওপেনে ভারতের চ্যালেঞ্জ সিন্ধু-সাইনা
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অবাছাই হিসেবে ডেনমার্ক ওপেনে কোর্টে নামবেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়াল৷ তবে তৃতীয় বাছাই হিসেবে শুরু করবেন রিও অলিম্পিকে রুপোজয়ী পিভি সিন্ধু৷ বিশ্বের ১১ নম্বর সাইনা কোর্টে নামতে হবে অবাছাই হিসেবে৷
মঙ্গলবারই কোর্টে নামবেন সিন্ধু৷ মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডে সিন্ধু খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেওয়েন ঝ্যাংয়ের বিরুদ্ধে৷ আর বিশ্বের ১১ নম্বর সাইনা টুর্নামেন্ট শুরু করবেন হংকং-এর চিয়ুং এনগানের বিরুদ্ধে৷
পুরুষ সিঙ্গলসে ভারতের সেরা খেলোয়াড় কিদাম্বী শ্রীকান্ত ডেনমার্ক ওপেনের কোর্টের নামবেন সপ্তম বাছাই হিসেবে৷ বিশ্বের ছ’ নম্বর হলেও সাত নম্বর হিসেবে খেলতে হবে শ্রীকান্তকে৷ প্রথম রাউন্ডে শ্রীকান্তের প্রতিদ্বন্দ্বী স্থানীয় হ্যান্স-ক্রিস্টিনা৷ আর বি সাই প্রণীত প্রথম রাউন্ডে কোর্টে নামবেন চিনের হুয়াং ইউজিয়াং-এর বিরুদ্ধে৷
পুরুষ সিঙ্গলসে ভারতের তৃতীয় প্রতিযোগী সমীর বার্মা অবশ্য প্রথম রাউন্ডে কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামবেন৷ তৃতীয় বাছাই চিনের প্রতিপক্ষ শি ইউকির বিরুদ্ধে৷ এছাড়া এইচএস প্রণীতও প্রথম রাউন্ডে কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরু করবে৷ তিনি খেলবেন ষষ্ঠ বাছাই কোরিয়ার সন ওয়্যাং হো-র বিরুদ্ধে৷
পুরুষ ডাবলসে ভারতীয় জুটি মানু আর্তি এবং বি সুমীথ রেড্ডি কোর্টে নামবে স্থানীয় জুটির বিরুদ্ধে৷ আর ভারতের মিক্সড জুটি অশ্বিনী পোনপ্পা ও রানকিরেড্ডি প্রথম রাউন্ডে খেলবে কোরিয়া জুটির বিরুদ্ধে৷



