
কেটকে ছাপিয়ে যেতে চান মেগান, জানা গেল আড়ালে থাকার আসল কারণ
যুক্তরাজ্যে আবারও জনসমক্ষে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন সাসেক্সের ডাচেস মেগান মার্কেল। তবে তার এই প্রত্যাবর্তন নাকি হবে বেশ হিসাব করেই। জনসমক্ষে ফেরার আগে মানুষের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি করতে আপাতত নিজেকে অনেকটাই আড়ালে রাখছেন— এমনটাই বলা হযেছে উইমেন্স ডে এর প্রতিবেদনে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে জানা গেছে, মেঘানের লক্ষ্য এমন একটি প্রত্যাবর্তন, যা তাকে ঘিরে ব্যাপক জনআগ্রহ তৈরি করবে এবং কাঙ্ক্ষিত সাড়া এনে দেবে।
অভ্যন্তরীণ সূত্রের দাবি, মেগান সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন এবং অন্যান্য কাজ ও দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি নিজেকে জনচক্ষুর আড়ালে রাখছেন।
ওই সূত্রের আরও বলেন, জনসমক্ষে আসার আগে মেগান মানুষের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি করতে চান। যখন তিনি আরও বেশি করে জনসমক্ষে আসা শুরু করবেন, তখন আশা করা হচ্ছে—এর মধ্যে তিনি এতটাই আগ্রহ ও প্রত্যাশা তৈরি করতে পারবেন যে মানুষ তাকে দেখতে উৎসাহী হয়ে উঠবে।
সূত্রটির দাবি করেছে, মেগান পিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের চেয়েও বেশি মানুষের মনোযোগ আকর্ষণ ও অভ্যর্থনা আশা করছেন।
তবে এসব মন্তব্য একজন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বলে উল্লেখ করা হয়েছে এবং এগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। মেঘান কেটকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমন কোনো প্রকাশ্য বক্তব্যও তার পক্ষ থেকে পাওয়া যায়নি।
রাজপরিবার ছাড়ার পর মেগান ও হ্যারির জীবন
প্রিন্স হ্যারি ও মেগান ২০২০ সালে ব্রিটিশ রাজপরিবার থেকে সরে দাঁড়ান। এরপর তারা যুক্তরাষ্ট্রে চলে যান। পরবর্তীতে এই দম্পতি রাজপরিবারের সঙ্গে তাদের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেন। এর মধ্যে তাদের সঙ্গে কীভাবে আচরণ করা হয়েছিল এবং তাদের ছেলে আর্চির জাতিগত পরিচয় নিয়ে বিভিন্ন অভিযোগও তারা উত্থাপন করেন। বর্তমানে তারা তাদের দুই সন্তান—প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।
সূত্র: সামা টিভি



