
মজনু মিয়া
একদিন সব যত কলরব হয়ে যাবে চুপচাপ
ঘুমিয়ে যাবে রা পাখপাখালির ছা অনুতাপ।
থাকবে না অভিযোগ কেবলই বিয়োগ পরিতাপ
ফুরিয়ে যাবে যা জানা অজানা সকল রকম চাপ।
মিছে সংসার শহর নগর আনন্দ উল্লাস সুখ দুখ
পড়ে রবে ধরায় নিরবে চেপে যাবে নিয়তি বুক।
দাঁড়িয়ে আছি খুব কাছাকাছি দূর থেকে বহুদূর
আঁধার রাতে একী সাথে কাটিয়ে করে নেব ভোর।
একদিন তুমি আমি হাত ধরে হাঁটবো ঝর্ণা পাড়
হিসেব নিকেশ ফিরিয়ে গেলে কাটবো সাঁতার।
তবে কেন হানাহানি কানাকানি মানুষে মানুষে
স্বার্থ লোভ কামনার নীল ছোবলে রয় বেহুশে?



