আঞ্চলিক

কোটালীপাড়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

রূপসী বাংলা কোটালীপাড়া প্রতিনিধি:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটানিং অফিসার এস এম মাহফুজুর রহমানের হাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র তুলে দেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক আয়নাল হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা কমল সেন, জাহাঙ্গীর হোসেন খান,এডভোকেট নিখিল দত্ত, নারায়ন চন্দ্র দাম, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, রীনা মন্ডল, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, উত্তম কুমার বাড়ৈসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের বিপুল সংখ্যক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে দলীয় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension