আন্তর্জাতিকপ্রধান খবর

তুর্কি প্রেসিডেন্টের সাক্ষাৎ চাইছেন সৌদি যুবরাজ

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করার অনুরোধ করেছেন। আর্জেন্টিয়ায় আসন্ন জি-২০ সম্মেলনে যোগ দিতে বুয়েন্স আয়ার্স শহরে আসছেন দুই নেতা। সে সময়ই এরদোয়ানের সঙ্গে দেখা করতে চান যুবরাজ সালমান।

মঙ্গলবার স্থানীয় এক পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এ কথা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু।

তিনি বলেন, ‘হ্যা, তিনি টেলিফোনে এরদোয়ানের সঙ্গে দেখা করার আগ্রহ ব্যক্ত করেছেন।’

তবে তার অনুরোধে সাড়া দেননি তুর্কি প্রেসিডেন্ট। তিনি কেবল বলেছেন, ‘দেখা যাক’।

পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু বলেন, ‘এই মুহূর্তে সৌদি যুবরাজের সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা নাই প্রেসিডেন্ট এরদোয়ানের।’

বুয়েন্স আয়ার্সে আগামী ৩০ নভেম্বর থেকে দু দিনের জি-২০ সম্মেলন শুরু হতে যাচ্ছে। ওই সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

এর আগে এরদোয়ান ওই সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে দেখা হওয়ার সম্ভবনা নাকচ করে দিয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

সম্প্রতি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ওই হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজকে দায়ী করছে তুর্কি তদন্তকারীরা। সৌদি সরকার ওই হামলার দায় স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করছে।

সূত্র: আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension