আন্তর্জাতিক

ক্যাসেট-সিডির উদ্ভাবক ল্যু ওটেন্স মারা গেছেন

ক্যাসেট এবং সিডির উদ্ভাবক ডাচ ইঞ্জিনিয়ার ল্যু ওটেন্স মারা গেছেন। ৯৪ বছর বয়সে গত শনিবার বেলজিয়ামে তার মৃত্যু হয়।

ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন শেষে ১৯৫২ সালে ডাচ ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান ফিলিপসে যোগ দেন ওটেন্স। আট বছরের মাথায় ক্যাসেট টেপ তৈরির কাজ শুরু করেন তিনি।

তিনি সবার জন্য সহজলভ্য এবং সহজে ব্যবহারযোগ্য গান শোনার মাধ্যম তৈরি করতে চেয়েছিলেন। সে সময়ের রিল-টু-রিল টেপ আকারে অনেক বড় ছিল।

ল্যু ওটেন্স শুরুতে পকেটে নিয়ে ঘোরার মতো কাঠের তৈরি একটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ বানিয়ে নিয়েছিলেন। এতে বুঝতে সুবিধা হতো তিনি আসলে কী বানাতে চাইছেন।

ল্যু ওটেন্সের উদ্ভাবন অন্যান্য প্রতিষ্ঠানের কাছে বিনা মূল্যে লাইসেন্স দেওয়ার ব্যাপারে কর্মস্থল ফিলিপসকে পর্যন্ত রাজি করিয়েছিলেন। ১৯৬৩ সালে প্রথম কমপ্যাক্ট ক্যাসেটের প্রচলন করে ফিলিপস। বাকিটা ইতিহাস।

পরে ফিলিপস এবং জাপানি প্রতিষ্ঠান সনিকে কমপ্যাক্ট ডিস্ক (সিডি) তৈরিতেও সাহায্য করেছেন ওটেন্স।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension