খেলা

ক্রিকেট অনুরাগীরা মিস করবে এক এন্টারটেনারকে

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : দেশের জার্সি তুলে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অল-রাউন্ডার ডোয়েন ব্রাভো৷ ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারকে আলবিদা জানালেন ডোয়েন৷ নিজের বিবৃতি ব্রাভো জানিয়েছেন, ‘২০০৪ সালে লর্ডসের অভিষেক থেকে টানা ১৪ বছর দেশকে সার্ভিস দিলাম৷ এবার অবসর৷ ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের দিনটা শেষবেলার খুব মনে পড়ছে৷’

উল্লেখ্য দেশ বিদেশের ক্রিকেট লিগে টি-টোয়েন্ট ক্রিকেট খেললেও দেশের জার্সিতে শেষ কয়েক বছর নিয়মিত সুযোগ পাননি ব্রাভো৷ নির্বাচকরা তাঁকে ব্রাত্যই রেখে দেন৷ ভারতের বিরুদ্ধে চলতি ওয়ান ডে বা টি-টোয়েন্টি সিরিজেও দলে সুযোগ পাননি৷ মনে করা হচ্ছে সেই হতাশা থেকেই ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন ‘ফিট’ ব্রাভো৷

দেশের জার্সিতে শেষবার ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ অল-রাউন্ডার৷ ঝুলিতে রয়েছে ৮৬টি টেস্ট উইকেট৷ ওয়ান ডে ও টি-টিয়োন্টিতে উইকেটের সংখ্যা যথাক্রমে ১৯৯ ও ৫২৷ তিন ফর্ম্যাট মিলিয়ে ছ’হাজারের বেশি রান রয়েছে ব্রাভোর৷

ক্রিকেট তাঁকে মনে রাখবে সীমিত ওভারের ফর্ম্যাটের অন্যতম সেরা এন্টারটেনার হিসেবে৷ উইকেট পাওয়া কিংবা ছয় হাঁকানো, তাঁর ক্রিকেট অ্যাকশন মানেই মশলা৷ কখনও উইকেট পেলেই দুই হাত ছুঁড়ে সারা মাঠ ঘুরে বেড়াতেন৷ ক্যারিবিয়ান এই ক্রিকেটার ছিলেন যেন যাদু কী ছড়ি!

অনুরাগীদের কাছে ব্র্যাভোর সেরা অ্যাকশন, আজও আইপিএলে পোলার্ডকে করা মজার সেই স্লেজিং৷ সতীর্থ পোলার্ডকে ক্যাচ আউট করিয়ে দারুণ ভঙ্গিতে সেন্ট অফ জানিয়েছিলেন ব্রাভো৷ পোলার্ডের শট ছয় হতে হতে বল বাউন্ডারি লাইনে ফিল্ডারের হাতে জমা পড়ে৷ এতেই হাসি চাপতে না পেরে পোলার্ডের মুখের কাছে গিয়ে ইঙ্গিতের মাধ্যমে বল কীভাবে বাঁক খেয়ে ফিল্ডারের হাতে জমা পড়ল বুঝিয়ে ছিলেন ব্র্যাভো৷ ক্রিকেট মাঠে এমন অভিনব সেন্ড অফ কিন্তু আগে দেখা যায়নি৷

The Caribbean Boys are having some fun – Dwayne Bravo, Kieron Pollard #GLvMI #VIVOIPL

IPL – Indian Premier League यांनी वर पोस्ट केले शनिवार, २१ मे, २०१६

২০১৬ আইপিএলে আবার বাউন্সার হাঁকিয়ে পোলার্ডের দিকে তেড়ে গিয়েছিলেন ব্রাভো৷ পালটা ব্যাট তুলে মারতে আসার ভঙ্গিতে মজা করেছিলেন পোলার্ড৷ ভারতের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সময় ভাইরাল হয়েছিল ব্রাভোর গাওয়া চ্যাম্পিয়ন গানটি৷ সেমিফাইনাল টু ফাইনাল, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জয় মানেই নিজের গানের ছন্দে পা মিলিয়ে অন্য মেজাজে পাওয়া যেত ব্র্যাভোকে৷ ক্যারিবিয়ান এমন এন্টারটেনারকে সত্যিই মিস না করে থাকা যায়৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension