
ধর্ষণ থেকে বাঁচতে ওখানে তালা ঝোলানোর টিপস্! রাখির ভিডিওতে ছড়াল উত্তেজনা
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: #MeToo মুভমেন্ট নিয়ে রাখি সাওয়ান্তের মন্তব্যের শেষ নেই৷ একের পর এক নানা রকমের কথা বলেছেন তিনি৷ কখনও তনুশ্রীর দত্তের সমস্ত অভিযোগ পাবলিসিটি স্টান্ট বলে দাবি করা তো কখনও ধর্ষণ নিয়ে ব্যঙ্গ করা৷ অসংখ্য সাইবারবাসীকে তাঁর ধিক্কারে নামলেও রাখিকে আটকানোর সাধ্য কারও নেই৷ কারণ তিনি নেগেটিভ পাবলিসিটিই পছন্দ করেন৷ যদিও খুব কম সংখ্যক মানুষরাই রয়েছেন যারা রীতিমত রাখিকে সমর্থন করেন, পছন্দ করেন৷

সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনের তনুশ্রীকে লেসবিয়ান বলে ফের শিরোনামে জায়গা করে নিয়েছেন রাখি৷ এছাড়াও একটি ভিডিওর কারণে তিনি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছেন৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ভিডিও আপলোড করেছেন৷ যেখানে তিনি জানিয়েছেন, ধর্ষণ থেকে বাঁচার উপায়৷ কোমরে মোটা চেন দিয়ে একটি বড়ো তালা লাগিয়েছেন৷ সেই তালাই নাকি সকল মহিলাদের রক্ষা করবে৷ কারও ধর্ষণ হবে না৷
রাখি সেই চেন দিয়ে আটকানো তালা পরে নেচেওছেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর ধিক্কারে নেমে এসেছে সাইবার দুনিয়া৷ তাদের কাথয়, রাখি মহিলা হিসেবে একজন কলঙ্ক৷ তাঁর নিজেকে মহিলা হিসেবে পরিচয় দিতে লজ্জ্বা হওয়া উচিত৷ একজন লিখেছেন, “এই রাখি সাওয়ান্তই কথায় কথায় মহিলাদের সমর্থন করার কথা বলে৷ এদিকে নিজে তনুশ্রীকে নিয়ে যা নয় তাই বলছে৷ আর এখন এই ভিডিও৷ ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কীভাবে ছেলেখেলা করেছে সেটাই দেখতেই পাচ্ছে সবাই৷”
আরও একজন লিখেছেন, রাখির ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ব্যান করে দেওয়া উচিত৷ যত দিন যাচ্ছে তত অশ্লীল কাজকর্ম করছেন উনি৷ রাখির বিরুদ্ধে হাজারও মানুষ কথা বললেও থেমে নেই তিনি৷



