
#MeToo কাণ্ডে এবার Google-এ চাকরি খোয়ালো ৪৮ কর্মী
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : দেশ-বিদেশে #MeToo ঝড়৷ কেঁপে উঠেছে প্রভাবশালী ব্যক্তিদের গদিও৷ আর এবার Google -এও #MeToo কাণ্ড৷ এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাকরি গেল ৪৮ কর্মীর৷ তাঁদের ইমেইল করে জানিয়েও দেওয়া হয়েছে যৌন নির্যাতন মামলায় সংস্থা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে৷
নিউ ইয়র্ক টাইমস্-এ প্রকাশিত এক খবর থেকে জানা যায়, অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিনকে ৯০ কোটি ডলারের এগজিট প্যাকেজ দিয়ে বিদায় জানানো হয়, যদিও তাঁর ওপর যৌন নির্যাতনের অভিযোগ ছিল৷ কিন্তু একই অভিযোগে অন্যদের বের করা হলেও তাদের এই ধরণের কোনও প্যাকেজ দেওয়া হয়নি৷
এর উত্তর দিতে গিয়ে গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সুন্দর পিচাই জানান, গুগলের ওয়ার্কপ্লেস সুন্দর করে গড়ে তোলার প্রচেষ্টা চলছে৷ আর এই যৌন নির্যাতন মামলায় গুগল অবশ্যই বড় পদক্ষেপ গ্রহণ করবে৷
বিস্তারিত আসছে…



