প্রবাস

পোলিস ও বাঙালির বিয়ে !

তোফাজ্জল লিটন: বাংলাদেশের সন্তান শাহরিয়ার সাকু এবং  পোল্যান্ডের কন্যা আনিয়া চারনেস্কা ২০ অক্টোবর শনিবার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। পোল্যান্ডের ওয়ারসো শহরে বিবাহোত্তর এই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমান।
বর শাহরিয়ার সাকু বলেন ,আমাদের সম্পর্ক গত ৫বছর ধরে। ধর্মীয় নিয়ম অনুযায়ী কয়েক বছর আগে আমরা বিয়ে করেছিলাম। আজকে আমার এই আনুষ্ঠানিক  বিয়ে উপলক্ষে পোল্যান্ড, পর্তোগাল এবং ইংল্যান্ডের  অনেক সহজন এসেছেন।  এ অঞ্চলের বাঙালিরা মিলিত হযেছেন। সবাই মিলে নাচ-গান করে আনন্দ উদযাপন করেছেন। আমার খুব ভালো লেগেছে।
বর হবিগঞ্জের সন্তান সফল ব্যবসায়ী শাহরিয়ার সাকু। পোল্যান্ডে সাকুর রয়েছে নয়টি কাবাব’র রেস্টুরেন্ট । অন্যদিকে পোল্যান্ডের নাগরিক  আনিয়া চারনেস্কা  উজ  ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
শহরের পোলনি রেস্টুরেন্ট অনুষ্ঠিত এই বিয়েতে বাঙালি এবং পোলিস মিলে অন্তত শতজন অতিথি উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য অতিথির মধ্যে ছিলেন প্রফেসর ডাক্তার সাবাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মীর মোসারাফ হোসেন,জাহাঙ্গীর আলম, ইপিবিএর সহসভাপতি রোমান আহমদ নমী, ইপিবিএ সাংগঠনিক মাসুদুর রহমান তুহিন, ব্যবসায়ী, জাকারিয়া জাকু,মাসুদুর রহমান বাবু, শেখ সুলতান,শাহ রাসেল, জসিম উদ্দিন,মরতুজ আলী বাবু,তানভীর গাজী এবং ক্রিকেটার ধীমান।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension