আন্তর্জাতিক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে মুক্তির নির্দেশ

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজের সাজা স্থগিত করে তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বর্তমানে তারা কারান্তরীণ রয়েছেন।

নওয়াজ শরিফের আপিলের শুনানি করে ইসলামাবাদ হাই কোর্ট বুধবার এ আদেশ দেয় বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়। মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারের বিরুদ্ধেও কারাদণ্ডের রায় স্থগিত করা হয়েছে।

ইসলামাবাদ হাইকোর্টের এই আদেশের ফলে নওয়াজ শরিফের ১০ বছর কারাদণ্ড, মরিয়মের সাত বছর কারাদণ্ড ও সফদার এক বছরের কারাদণ্ড থেকে তারা মুক্তি পেতে যাচ্ছেন। বাকি আনুষ্ঠানিকতা শেষ হলে যেকোনো সময় তারা মুক্তি পাবেন।

দুর্নীতির দায়ে গত ৬ জুলাই তাদের বিরুদ্ধে দেশটির অ্যাকাউন্টিবিলিটি আদালত। পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়। ১২ জুলাই নওয়াজ ও মরিয়ম লন্ডন থেকে লাহোরে ফিরলে তাদের গ্রেপ্তার করা হয়। সফদারকে তার আগেই গ্রেপ্তার করে কারাগারে নেয়া হয়।

লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে গত সপ্তাহে পাকিস্তানের একটি আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেয়।

এর এক সপ্তাহের মাথায় নওয়াজ ও তার মেয়ে লন্ডন থেকে ফিরলে ১৩ জুলাই বিমানবন্দর থেকেই তাদের গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো।

গত সপ্তাহে লন্ডনে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া স্ত্রী  কুলসুমের দাফন অনুষ্ঠানে শামিল হতে প্যারোলে মুক্তি পেয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা মোহাম্মদ সফদার।

ইসলামাবাদ হাইকোর্টে নওয়াজ, মরিয়ম ও সফদারের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে দণ্ডাদেশের রায় স্থগিত করেন। এ সময় বিচারপতি আতহার মিনাল্লাহ অ্যাকাউন্টিবিলিটি আদালতের কৌঁসুলি মোহাম্মদ আকরাম কুরেশির উদ্দেশে বলেন, নওয়াজ শরিফ যে অ্যাভেনফিল্ড অ্যাপার্টমেন্টের মালিক—তার পক্ষে অকাট্য দলিল দেখাতে পারেননি। সে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিরা ‘বেনিফিট অব ডাউট’ পেতে পারেন। এরপর আদালত নওয়াজ, মরিয়ম ও সফদারের বিরুদ্ধে সাজার রায় স্থগিতের ঘোষণা দেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension