
মানুষের মাঝে বেঁচে থেকেও
তোমার জন্য একটা এই জীবন রেখেছি বাজি।
পাহাড়ের ওপারে একটা আঁধার আছে
দ্বিধা দ্বন্দ্ব আর হতাশার মাঝে
আমি বুঝতেই পারিনি।
চড়াই আছে, উৎরাই আছে-
আছে আঁকাবাঁকা পথ।
বিশ্রাম আছে ভালোবাসা আছে –
প্রত্যাশার মাঝে প্রেমহীন এক জীবন করেছ দাবি।
তোমরা যেভাবে পাহাড় পেরিয়ে যাও
পাহাড় পেরোনো হয়নি-কো আমার শোকে ।
বলো…?
বধিরতা নিয়ে কি পাহাড় পেরোনো যায়?



