
তুহীন বিশ্বাস
প্রতিদিন বারুদের ধোঁয়ায় বুঁদ হয়ে থাকি
হঠাৎ কানের পাশ দিয়ে বুলেট চলে যায়,
অভুক্ত পিপাসার্ত মানুষের আর্তনাদ দেখি
কেউ মারে, কেউ মরে পৃথিবীর মানচিত্রে।
ধর্ম বর্ণ উঁচু নিচু জাত পাতের বৈষম্য ঢের
শিরায় অভিন্ন রক্তের নেই কোনো পরিচয়,
তোমার আমার ব্যবধান আকাশ পাতাল!
তবুও জেনে রেখো, ক্ষুধার নেই কোনো রঙ।



