
ভারত
খালি আকাশের ছবি টুইট করে ‘শক্তিশালী বার্তা’ আসাম পুলিশের
সাইবার নিরাপত্তার ব্যাপারে মানুষকে সতর্ক করতে অভিনব এক কায়দা হাতে নিয়েছে ভারতের আসাম পুলিশ।খবর এনডিটিভির।
টুইটারে নীলাকাশের একটি ছবি টুইট করেছে আসাম পুলিশ। আর ওই ছবির ক্যাপশনে লেখা হয়, আরও জানতে ক্লিক করুন।
আর ছবিতে একটি হলুদ রংয়ের অ্যারো চিহ্ন দেখা যায়। সেখানে লেখা, এখানে ক্লিক করুন।
পরে তাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি সতর্কবার্তা ভেসে ওঠে। সেই সতর্কবার্তায় লেখা- অজ্ঞাত কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
সম্প্রতি ডিজিটাল নিরাপত্তাজনিত সুরক্ষা আরও জোরদার করতে এমন উদ্যোগ নিয়েছে আসাম পুলিশ। এ উদ্যোগের প্রশংসা করেছেন অনেক টুইটার ব্যবহারকারী।
Click to know more! pic.twitter.com/F6o0ToIvXN
— Assam Police (@assampolice) May 10, 2023



