প্রধান খবরবাংলাদেশ

খালেদার অবস্থা ‘খারাপ’, সাক্ষাৎ পাননি স্বজনরা

রূপসী বাংলা ডেস্ক:কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে কারা কর্তৃপক্ষ তার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেয়নি বলে জানিয়েছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরম্নল ইসলাম আলমগীর বলেছেন, তাদের চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য শুক্রবার বিকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে কেন্দ্রীয় কারাগারে যান তার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভি, বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু ও তার মেয়ে শাহিনা খান জামান বিন্দুসহ কয়েকজন।
কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গেলেও তাদের ফিরিয়ে দেয়া হয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরম্নল ইসলাম আলমগীর বলেছেন, পরিবারের সদস্যদের তারা বলেছেন, ম্যাডাম উপর থেকে নিচে নামতে পারছেন না। তার শারীরিক অবস্থা প্রচ- খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে। আমাদেরও দেখা করতে দেয়া হয়নি।
প্রায় আড়াই মাস কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানা আলোচনার মধ্যে বৃহস্পতিবার বিকালেও তার সঙ্গে দেখা করতে গিয়ে বিফল হয়েছেন মির্জা ফখরম্নলসহ বিএনপির তিন নেতা। ওই সময় বিএনপিপ্রধানের সঙ্গে
দেখা হওয়া ‘সম্ভব নয়’ জানিয়ে তাদের ফিরিয়ে দেয় কারা কর্তৃপক্ষ।
মির্জা ফখরম্নল বলেন, কারা কর্তৃপক্ষের কাছে ম্যাডামের এই অবস্থার কথা শুনে পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন বলে আমাকে জানিয়েছেন। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন।
খালেদা জিয়ার অসুস্থতা এবং তার সঙ্গে স্বজনদের দেখা করতে না দেয়ার বিষয়ে জানতে জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবিরের মোবাইলে কয়েকবার ফোন করে ও এসএমএস পাঠিয়ে তার সাড়া পাওয়া যায়নি।
গত ৮ ফেব্রম্নয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে।
সর্বশেষ গত ৬ এপ্রিল মির্জা ফখরম্নল কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। এর পরদিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে।
তার আগে গত ২৯ মার্চ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরম্নলের সাক্ষাতের কথা থাকলেও বিএনপিনেত্রীর অসুস্থতার কারণে তা স্থগিত হয়ে যায়।
ওই খবরে বিএনপির উদ্বেগের মধ্যে সরকার পরে খালেদার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করে। চার সদস্যের এই বোর্ডের সদস্যরা স্বাস্থ্য পরীক্ষা করে জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর অসুস্থতা ‘গুরম্নতর নয়’।

ওবায়দুল কাদেরের বক্তব্য
ভয়ঙ্কর ইঙ্গিত :রিজভী
কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রম্নহুল কবির রিজভী। তিনি বলেছেন, খালেদা জিয়ার জীবন নিয়ে বিএনপি শঙ্কায় আছে।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানান। ওবায়দুল কাদের বলেছিলেন, ‘হায়াত-মউত আলস্নাহ’র হাতে, এখানে কারও হাত নেই।’ ওবায়দুল কাদেরের এই বক্তব্য ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে বলে মনে করেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদেরের ইঙ্গিতপূর্ণ বক্তব্যে আমরা দেশনেত্রীর জীবনের নিরাপত্তা নিয়ে আরও বেশি উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে প্রমাণিত হলো যে, সত্যি সত্যি তারা বিএনপি চেয়ারপারসনের জীবন নিয়ে একটা গভীর চক্রান্ত্মে লিপ্ত।’
রিজভী বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা গত বৃহস্পতিবার কারাফটকে গেলেও তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। খালেদা জিয়ার হাঁটু ও পায়ের ব্যথা আরও বেড়ে গেছে। কারাগারে তিনি নানাবিধ সমস্যায় আক্রান্ত্ম। তাকে এক অবর্ণনীয় কষ্টে রাখা হয়েছে।
সাবেক এই ছাত্রনেতা বলেন, খালেদা জিয়াকে নির্যাতন করাটাই ছিল যেন মূল টার্গেট। সে জন্যই তাকে সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে।
রিজভী বলেন, ‘অবিলম্বে খালেদা জিয়ার ইচ্ছানুযায়ী তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় জনগণের রম্নদ্ররোষ থেকে কেউই রেহাই পাবে না। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষের গড়িমসি সহ্য করা হবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, সেলিমুজ্জামান সেলিম, মুহাম্মদ মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension