বাংলাদেশরাজনীতি

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে সিনিয়র নেতারা

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ আদালতের আদেশ মোতাবেক সুচিকিৎসার জন্য কারাবন্দি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাঁকে দেখতে এসেছেন দলটির সিনিয়র নেতারা।

বিএন‌পির‌ নেতা‌দের ম‌ধ্যে এসময় দেখা যায় দল‌টির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী ক‌মি‌টির সদস্য ব্যা‌রিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান জয়নাল আ‌বেদীন, নিতাই রায় চৌধুরী, ডা . এজেড এম জা‌হিদ হো‌সেন প্রমুখকে।

এছাড়াও দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী ক‌মি‌টির সদস্য না‌জিম উদ্দিন আলম, আবু নাসের মো:রহমাতুল্লাহ, বেগম জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল ক‌বির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ উপ‌স্থিত আছেন।

এদিকে খালেদা জিয়ার আগমন ঘিরে হাসপাতাল চত্বরসহ আশপাশের বিভিন্ন ভবনে সাধারণ রোগীদের স্বজনদের কৌতুহল দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের সতর্ক অবস্থানে রয়েছে। বিকেলে হঠাৎ বৃষ্টিতে দায়িত্ব পালনে তাদের কিছুটা বেগ পেতে হয়।

বেগম জিয়াও অনেকটা আধভেজা হয়ে হাসপাতালে প্রবেশ করেন। তাঁকে ৬১২ নম্বর ভিআইপি কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। এ মুহূর্তে তিনি সেখানেই আছেন।

এদিকে খালেদা জিয়া হাসপাতালে প্রবেশের সময় তাঁকে ঘিরে দলীয় নেতাকর্মীরা তাঁর সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

শনিবার (০৬ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে বেগম জিয়াকে বহনকারী ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) একটি প্রাইভেটকার হাসপাতালে এসে পৌঁছায়।

এর আগে বিকেল সাড়ে ৩টার কিছু আগে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার খেকে বিশেষ নিরাপত্তায় বেগম জিয়াকে কারাগার থেকে বের করে হাসপাতালের উদ্দেশে রওনা করা হয়।

এদিকে খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসপাতালের ভেতরে ও বাহিরে অবস্থান নিয়েছে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension