প্রধান খবরবাংলাদেশ

খালেদা জিয়ার ঘাড়ে, কোমরের হাড়ে সমস্যা পাওয়া গেছে

রূপসী বাংলা ডেস্ক:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান মো. শামছুজ্জামান মঙ্গলবার সাংবাদিকদের জানান, বেগম জিয়ার ঘাড়ে ও কোমরের হাড়ে কিছুটা সমস্যা আছে। তবে রক্তের রিপোর্টগুলো ভালো, স্বাভাবিক আছে।

মো. শামছুজ্জামান বলেন, খালেদা জিয়ার রক্ত পরীক্ষা ও এক্স-রে’র রিপোর্ট আমরা পেয়েছি। তাঁর এক্স-রে রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে কোমরে ও ঘাড়ের হাড়ে কিছুটা সমস্যা আছে। রক্তের রিপোর্টগুলো খুবই ভালো আছে। বয়সের কারণে উনার এই অসুস্থতা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছর সাজা পেয়ে কারাগারে আছেন খালেদা জিয়া। দুই মাসের মাথায় ৭ এপ্রিল চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়।

এর আগে ১ এপ্রিল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত বিশেষ মেডিকেল বোর্ড কারাগারে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে। পরদিন বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মো. শামছুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, খালেদা জিয়া অসুস্থ, তবে গুরুতর নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension