
শাহজালাল সুজন
চৈতালি বুক টানেল কেটে বর্ষা এলো শেষে,
উড়ো চিঠি মেঘ জমেছে লিখে আপন বেশে।
প্রেমের ধ্বনি বেজে ওঠে ঐ না বৃন্দাবনে,
আমি কৃষ্ণ সকল রাধার থাকি শুদ্ধ মনে।
নিজকে চিনে নিও তুমি সৃষ্টি জগত তত্ত্বে,
আমি আছি তোমার মাঝে প্রেমে দেখো মত্তে।
হাওয়ার সাথে তাল মিলিয়ে দমের সাথে থাকি,
আমার হলে তুমি পাবে কেন ভাবছো ফাঁকি।
সৃষ্টির মাঝে আনাগোনা মেলো তোমার দৃষ্টি,
ভোগ বাজির খেল রং তামাশা নশ্বর হবে কৃষ্টি।
আমিত্বটা বিলিন করে থাকো আমার আশে,
খুঁজে নিও বৃষ্টিতে হয় অঙ্গ ভিজাও পাশে।



