
আনজানা ডালিয়া
মনে করা, সে তো স্বাধীনচেতা বিষয়
নিয়ন্ত্রণের বাইরে
প্রতি নিঃশ্বাসে মনে পড়ে তোমায়,
কারণ তুমি আমার, শুধু আমার
অংকের খাতায় হাতে রাখা সংখ্যার মতোই
তুমি আমার
রাত প্রহরের খোয়াবনামায় তুমি আমার
দাড়ি, কমা, স্পষ্ট শব্দে তুমি আমার।
যেখানে আছে শুধু হৃদয়ের টান
নেই কোলাহল, নেই অভিমান
স্বপ্নের দেশটা তোমার চেনা
প্লিজ রেখে যাও না ঠিকানা!



