
শারমিন নাহার ঝর্ণা
তোমার নির্জন হৃদয় অরণ্যে
শীতল সমীরণ হয়ে উড়ে বেড়াই,
অনুভূতি গুলো ডুবে থাকে
তোমার ঐ অবুঝ চোখের সমুদ্রে।
পিলপিল করে ভাবনারা হেঁটে
বেড়ায় তোমার শহরে,
উঁকি ঝুঁকি মারে গলির মোড়ে।
অবশেষে ফিরে তোমার হৃদয় গহীনে,
বিশ্বাসের শিঁকলে সারা জীবন
রাখবে কি জড়িয়ে তোমার অধীনে?



