নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

গভর্নর কুমো পদত্যাগ করবেন না

গভর্নর অ্যান্ড্রু কুমো মূল ঘটনা প্রকাশ হওয়ার আগেই পদত্যাগের দাবিকে 'বেপরোয়া ও বিপজ্জনক' আখ্যা দিয়ে কোনোরকম যৌন অনাচারকে অস্বীকার করেছেন।

জাহান আরা দোলন, সিবিএস২ নিউজ, নিউ ইয়র্ক অবলম্বনে : শুক্রবার সকাল থেকেই সুনামির মতো অ্যান্ড্রু কুমোর পদত্যাগ দাবিতে অসংখ্য ফোন কলের বন্যা বয়ে যায়। এরমধ্যে অনেকগুলো ফোন কলই এসেছে তার নিজের দল থেকে।

রাজ্য আইনসভায় বেশিরভাগ ডেমোক্র্যাট এবং ছয়জন বাদে সব ইউএস হাউজ রিপ্রেজেন্টেটিভ তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় তারা সিনেটর মেজরিটি লিডার চার্লস শুমার এবং সিনেটর কারস্টিন গিলিব্র্যান্ডের সাথে এক বৈঠকে যোগ দিয়েছিলেন।

শুমার ও গিলিব্র্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘কোভিড সংকট কাটিয়ে উঠতে নিশ্চিত এবং অবিচল নেতৃত্বের প্রয়োজন। যারা দুর্ব্যবহার ও অসদাচরণের এই গুরুতর অভিযোগ নিয়ে এগিয়ে এসেছে আমরা তাদের সাহসী পদক্ষেপের প্রশংসা করি। একাধিক বিশ্বাসযোগ্য যৌন হয়রানি এবং অসদাচরণের অভিযোগ থেকে এটাই বোঝা যায় যে গভর্নর কুমো নিউইয়র্কের জনগণ এবং সরকারের আস্থা হারিয়েছেন। গভর্নর কুমোর পদত্যাগ করা উচিত’।

সিবিএস২ এর অ্যালিস গেইনারের প্রতিবেদন অনুযায়ী গভর্নর সবাইকে সত্য প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছেন।

কুমো বলেছেন, ‘আমি পদত্যাগ করব না। আমি রাজনীতিবিদদের মনোনয়ন থেকে নয় বরং জনগণের মাধ্যমে নির্বাচিত হয়েছি।’

প্রতিনিধি জেরল্ড নেডলার বলেন, ‘গভর্নরের বিরুদ্ধে বিরতিহীন অভিযোগের উত্তরে তিনি যে ভঙ্গিতে তার প্রতিক্রিয়া জানিয়েছেন, তাতে এই মুহুর্তে তার পক্ষে শাসন চালিয়ে যাওয়া অসম্ভব।’

নেডলার বলেন, ‘ফৌজদারি তদন্তগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। এগুলো অনেকসময় অপরাধ অভিযোগ দিয়ে শেষ হয় এবং তখন আমাদের রাজনৈতিক নেতৃত্বের আস্থা নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের এখনকার বিষয়টি বলতে গেলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত,। গভর্নর কুমো নিউইয়র্কের জনগণের আস্থা হারিয়েছেন। তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’

গভর্নর বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমি সেটা করিনি। পর্যালোচনা চলতে দিন। আমি পদত্যাগ করতে যাচ্ছি না।’

গভর্নর আরও বলেন, রাজনীতিবিদরা তাকে ‘সত্য উন্মোচিত হওয়ার’ আগেই তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। যেটা আসলে, ‘হঠকারী ও ভয়ঙ্কর’ একটা ব্যাপার।

‘আমি কখনো কাউকে হয়রানি করিনি, কারো সঙ্গে কখনো অসদাচরণ করিনি, আমি কখনোই কাউকে লাঞ্ছিত করিনি … এবং কখনো করবোও না,’ কুমো বলেন। ‘বিষয়টি পুনঃমূল্যায়ন করুন, সত্যটাকে জানুন এবং সেগুলো রাষ্ট্রীয় ব্যাক্তিবর্গের কাছে সরবরাহ করুন এবং তারপরে সেখান থেকে সেগুলো নিয়ে নেওয়া যাবে।’

গভর্নর জানান, তিনি বাজেট, ভ্যাকসিন রোলআউট এবং অন্যান্য কাজগুলো চালিয়ে যাবেন।

কুমো বলেন, ‘এটা প্রথমবার নয় আমরা চুইংগাম চিবাবো এবং হাঁটতে থাকব। সরকার এভাবেই কাজ করে। আপনাকে একইসঙ্গে একাধিক সমস্যা সামলাতে হবে। আমার মনে হয় আমি খুব চমৎকারভাবে কাজ করি এবং আমি আমার কাজের প্রতি সম্পূর্ণরূপে মনোযোগী।’

তিনি আরো বলেন, ‘আমি প্রেসে এই বিষয়ে তর্ক করতে যাব না, এগুলো এভাবে হয় না, এভাবে হওয়া উচিতও না। গুরুতর অভিযোগে গুরুত্ব দেওয়াই উচিত, এজন্যই সেগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ বলা হয়। সত্য এবং মতামত দুটো ভিন্ন বিষয়’।

তিনি বলেন, ‘শেষ অভিযোগটি অসত্য এবং আমি কোন অনুপযুক্ত যৌন সম্পর্কে জড়িত নই।’

প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এবং জামাল বোম্যান এক যৌথ বিবৃতিতে বলেন,
‘দুর্ভাগ্যবশত গভর্নর শুধুমাত্র যৌন হয়রানি এবং লাঞ্ছনার দায়েই অভিযুক্ত নন বরং নার্সিংহোমে কোভিড মৃত্যুর তথ্য সরকার এবং জনগণ থেকে গোপন করার এটর্নি জেনারেলের প্রতিবেদনও রয়েছে। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিউইয়র্ক প্রতিনিধি দলের সদস্য হিসাবে আমরা এই নারীদের বিশ্বাস করি। কুমো এতগুলো চ্যালেঞ্জের মুখে কার্যকর নেতৃত্ব দিতে পারবে না।’

প্রতিনিধি গ্রেস মেঙ বলেন, ‘গভর্নর কুমোর বিরুদ্ধে তৈরি হওয়া ব্যাপক যৌন হয়রানির অভিযোগ উদ্বেগজনক। আমার বিশ্বাস, তিনি কার্যকরভাবে রাজ্য পরিচালনায় অক্ষম। রাজ্যের মঙ্গলের জন্য তার পদত্যাগ করা উচিত।’

মেয়র ডি ব্লেসিও সবার সঙ্গে তালমিলিয়ে একইসুরে বলেন, ‘দুর্ভাগ্যক্রমে, আমরা এখানে মিথ্যাচার এবং ধামাচাপা দেওয়ার পদ্ধতি দেখতে পাচ্ছি। এটা গ্রহণযোগ্য নয়। গভর্নরকে পদত্যাগ করতে হবে। তিনি আর কাজ করতে পারবেন না।’

বৃহস্পতিবারে রাজ্য আইনপ্রণেতারা এক ইমপিচমেন্ট তদন্ত শুরু করেন। সেখানে ছয় জন নারীর সঙ্গে অসদাচরণের একটি অভিযোগ প্রকাশ পায়। শুক্রবার নিউ ইয়র্ক টাইমস্‌ পত্রিকার এক নিবন্ধে একজন সাবেক কর্মচারীর কর্মক্ষেত্রের নিকৃষ্ট অভিজ্ঞতার অভিযোগের বিবরণী পাওয়া যায়। একজন প্রাক্তন স্টেট হাউস প্রতিবেদকের অন্য এক নিবন্ধে বলা হয়, ‘অ্যান্ড্রু কুমোর হাত ছিল আমার শরীরে, বাহুতে, কাঁধে, আমার পিঠে, আমার কোমরে … আমি কখনো চিন্তাও করি নি যে গভর্নর আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চান। এটা যৌন সম্পর্ক ছিল না। এটা ছিল ক্ষমতা প্রদর্শন।’

অভিযোগের পরিমাণ সংখ্যায় ক্রমান্বয়ে বাড়তে থাকে।

গভর্নরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এগিয়ে আসা প্রথম নারী লিন্ডসে বয়লান। তিনি গোথাম গেজেটকে বলেন, ‘আমি লড়াই চাইনি। আমি এই লড়াইকে বেছে নিইনি। এটা লড়াইটা আমার ক্যারিয়ার এবং আমার নামের শেষ লড়াই হোক, কিন্তু আমি লড়াইটা লড়ব কারণ এটা অন্যায়।’

‘আমি যদি কথা না বলি, কম বয়সী সুবিধা বঞ্চিত মেয়েরা যাদের আমার মতো সুযোগ নেই তারা কীভাবে এই চক্রব্যুহ থেকে বের হতে পারবে। এটা অত্যন্ত সাধারণ ঘটনা যেটার সমাপ্তি টানা দরকার।’

৩৬ বছরের এই নারী বলেন, কুমো তাকে জোরপূর্বক চুম্বন করেছিল এবং স্ট্রিপ পোকার খেলতে বলেছিল।

বয়লান গোথাম গেজেটকে বলেন, ‘যখন রাজ্যের গভর্নর নারীদের, অধিকাংশই আমার চেয়ে কম বয়সী নারীদের শিকারে পরিণত করেন এবং পরবর্তীতে এটা নিয়ে মিথ্যা বলেন, তখন জবাবদিহিতা হয় না।’

বয়লানের ভাবনাটা পরবর্তী প্রজন্ম নিয়ে।

তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে বড় করছি এবং আমি ওর জন্য আমার মতো ভবিষ্যত চাই না।’

হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি বলেন, ‘এগিয়ে আসা প্রত্যেক নারীর বক্তব্যে প্রেসিডেন্ট বিশ্বাস করেন, এখন তাদের সংখ্যা ছয়। আমার বিশ্বাস, যারা এগিয়ে এসেছেন, তাদের কথা সবাই শুনুক, তাদেরকে শ্রদ্ধা করুক এবং তারা তাদের গল্পগুলো বলতে পারুক।’

তিনি আরো বলেন, রাষ্ট্রপতি স্বাধীনভাবে ইনভেস্টিগেশনকে সমর্থন করেন এবং একই সঙ্গে যোগ করেন, হোয়াইট হাউস কুমো প্রশাসনের সাথে কোভিড রিলিফ ও ভ্যাকসিনেশন প্রচেষ্টার কাজ অব্যাহত রাখবে।’

বৃহস্পতিবার রাতে, স্টেট অ্যাসেম্বলি স্পিকার কার্ল হ্যাস্টি ঘোষণা করেছিলেন, অ্যাসেম্বলি জুডিসিয়ারি কমিটি সাবপিওনা পাওয়ার দিয়ে একটি ইমপিচমেন্ট তদন্ত শুরু করবে। কমিটিতে রয়েছেন কুইন্সের অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন।

ওয়েপ্রিন বলেন, ‘আমরা কোনও আগাম অনুমান করছি না,। ঘটনাগুলো আমাদের যেখানে নিয়ে যেতে চায় নিয়ে যাবে।’

গভর্নরের বিরুদ্ধে সর্বশেষ যৌন হয়রানির অভিযোগ আলবেনি পুলিশের নজরদারিতে আসার সাথে সাথে ইমপিচমেন্ট তদন্তের সংবাদ আসে। বিভাগটি আলবেনি টাইমস ইউনিয়ন সংবাদপত্রের অভিযোগ বিষয়ে কুমোর একজন আইনজীবীর কাছ থেকে নোটিশ পেয়েছে যে কুমো একজন অজ্ঞাতপরিচয় নারীর সহায়তায় কাজ করছে।

গভর্নরের ভারপ্রাপ্ত পরামর্শদাতা বেথ গারভে বলেছেন, তিনি রাষ্ট্রীয় নীতি অনুসরণ করছেন।

পুলিশ জানিয়েছে, তারা এখনো কোনো তদন্ত শুরু করে নি তবে যেটা ঘটেছে সেটা অপরাধ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

গভর্নর এই ভয়াবহ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি কখনোই এমন কিছু করি নি। এই প্রতিবেদনের বিবরণীর উপাদানগুলো বাজে।’

এই মামলাটি কুমোর বিরুদ্ধে দায়েরকৃত অন্য পাঁচটি মামলার সঙ্গে যুক্ত হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension