
নুশরাত রুমু
জীবনটা হয়ে গেছে
ব্যাঞ্জনবর্ণের চন্দ্রবিন্দুর মতো
নাকি সুরে কথা বলা
অন্যের ঘাড়ে চেপে এগিয়ে চলা।
চোখের জল কান্না হয়ে ঝরে পড়ে
দুঃখ নামের হিমঘরে,
বুকের আঁধার যতই
আলোকিত করে কবিতার পঙক্তিমালা।
তৃষিত ভালোবাসা তবু পুড়ে যায়
গভীর ক্ষতের প্রজ্জ্বলিত আগুনে
বিশ্বাসের সিঁড়ি বেয়ে মন ছুঁতে চায়
পরিপাটি সময়ের ভাস্কর্য।



