
আদিবা তাবাসসুম
ভাল্লাগে না প্রতিটিদিন
এসব খাবার খেতে
আমারও তো ইচ্ছে করে
চপ-বেগুনি পেতে।
সবাই দেখ ইফতারিতে
খায় যে কত কিছু
খুব অসহায় আমরা শুধুই
নিচ্ছি তাদের পিছু।
তুমি কেন অমন করে
আছো মলিন মুখে
টাকার ভয়ে মুখটা কী তাই
ভার হয়েছে দুখে!
খুব বুঝেছি এই গরীবের
ইফতারিতে মানা!
সত্যি বাবা! কষ্ট এমন—
ছিল না তো জানা!



