
ইলিয়াছ হোসেন
শীতের ভোরে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় প্রকৃতি
দুর্ভেদ্য কুয়াশা ভেদ করে উঁকি দেয় রক্তিম সূর্য
মিঠেল রোদে একটু ওম খোঁজে গাঁয়ের আমজনতা
মাঠের সবুজ ঘাসে দেখা যায় শুভ্র শিশিরের জাল
সর্ষে খেতের হলুদ ফুলের শোভা দেখে জুড়ায় দু’আঁখি
পাখিরা আপন মনে কিচিরমিচির গান করে বনে
খেজুর রস আর গুড়ের পিঠা খেয়ে তৃপ্তি আসে মনে
শিশু কিশোরের হৈ-হুল্লোড় দেখে দাদি মুচকি হাসে
গাঁয়ের আমজনতা আগুন পোহাতে বড্ড ভালোবাসে।



