আন্তর্জাতিক

গাজায় গণগ্রেপ্তারের পর নির্যাতনের ভিডিও প্রকাশ

অবরুদ্ধ গাজার উত্তর ও দক্ষিণের খান ইউনিসে তীব্র লড়াইয়ের মধ্যেই স্যোশাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে ইসরায়েলের গণহারে ফিলিস্তিনিদের আটকের ভিডিও।

বিবিসির যাচাই করা ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, আটক করা ফিলিস্তিনিদের কাপড় খুলে ফেলা হচ্ছে। পরে তাদের হাটু গেড়ে বসিয়ে রাখা হচ্ছে। এসময় ইসরায়েলি সেনাদের দেখা গেছে পাহারা দিতে। খবর বিবিসির।

ধারণা করা হচ্ছে এসব ফিলিস্তিনিদেরকে গাজার উত্তরের বেইত লাহিয়ায় গ্রেপ্তারের পর এভাবে রাখা হয়। যদিও কয়েকজনকে এ ঘটনার এরপরই মুক্তি দেয়া হয়েছে।

ভিডিওটি সম্পর্কে জানতে চাওয়া হলে ইসরায়েলের মুখপাত্র বিবিসিকে বলেন, আটক হওয়া সবাই প্রাপ্তবয়স্ক। তাদেরকে এমন জায়গা থেকে আটক করা হয়েছে যেখানকার অধিবাসীরা কয়েক সপ্তাহ আগেই এলাকা ছেড়ে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে আরো দেখা গেছে, বেশ কয়েকজন ফিলিস্তিনিকে ফুটপাথে সারিবদ্ধ করে তাদের জুতো খুলতে বাধ্য করা হচ্ছে। এসময় রাস্তাজুড়ে জুতা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। ইসরায়েলি সেনারা সশস্ত্র সাঁজোয়া যানে তাদেরকে পাহারা দিচ্ছে।

পরে তাদেরকে কয়েকটি সামরিক ট্রাকে করে অজ্ঞাত গন্তব্যে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের গণমাধ্যম বলছে, আটকরা সবাই হামাস যোদ্ধা এবং তারা আত্মসমর্পণ করেছে।

ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, আটক ফিলিস্তিনিদের চোখ বেঁধে ও হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বৃহস্পতিবার বলেছেন, আইডিএফ সেনা এবং শিন বেটের (ইসরায়েলের নিরাপত্তা সংস্থা) কর্মকর্তারা কয়েকশ সন্দেহভাজন ফিলিস্তিনিকে আটকের পর জেরা করেছে। তাদের অধিকাংশই গত ২৪ ঘন্টায় আত্মসর্ম্পণ করেছেন। আটকদের জেরা করে প্রাপ্ত গোয়েন্দা তথ্য হামাসের সঙ্গে লড়াইয়ে কাজে লাগানো হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension